শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছাত্ররাজনীতির সুনাম ফিরিয়ে আনার আহ্বান কাদেরের

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্তদের ছাত্ররাজনীতিতে পূর্বের সুনাম ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ছাত্ররাজনীতিকে দুর্নামের ধারা থেকে বের করে আনতে চাই। ঐতিহ্যবাহী রাজনীতির যে সুনামের ধারা কোথায় যেন হারিয়ে গেছে।

কোথায় যেন তলিয়ে গেছে! আজকে ছাত্রনেতাদের বলব, ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। আকর্ষণীয় করে তুলতে হলে লিডারশিপকে র্স্মাট ও আকর্ষণীয় হতে হবে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’র (ডুপডা) বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ভর্তি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, সিট বাণিজ্যের প্রসঙ্গ তুলে ছাত্রলীগের নতুন নেতৃত্বকে উদ্দেশ্য করে কাদের বলেন, আমাদের নতুন সভাপতি-সাধারণ সম্পাদক, নেত্রী অনেক আশা নিয়ে সাদ্দাম ও ইনানকে সেন্ট্রালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শয়ন ও সৈকতকে পছন্দ করেছেন। ঢাকা সিটিতেও আমরা উত্তর-দক্ষিণে কমিটি করেছি। সিভি দেখে, সবার সবকিছু দেখে, অনেক আশা নিয়ে নেত্রী তোমাদেরকে দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, আমার শুধু একটাই চাওয়া, ছাত্ররাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। এটা যদি করতে পারো, তোমরা সফল। তা না হলে, সেই পুরোনো বিষয়গুলো আবারও আমাদের হতাশ করবে।

এ ছাড়াও বাংলাদেশকে নেতা তৈরির কারখানা বলে মন্তব্য করে মন্ত্রী বলেছেন, মঞ্চে গেলে দেখি, মঞ্চটা পুরো ভরে গেছে নেতায়। বাংলাদেশ নেতা উৎপাদনের একটা কারখানা। কেউই কর্মী হতে চায় না, সবাই নেতা।

এর আগে ওবায়দুল কাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের হাতে বৃত্তিপ্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...