শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শীতের রাতে গরম পিঠা নিয়ে হাজির দূর্বার তারুণ্য

নিউজ ডেস্ক

ধনী গরীব ভাই ভাই, শীতের পিঠা খাব সবাই” এই স্লোগানকে ধারন করে বাংলাদেশে সাড়া জাগানো জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ‘শীতের পিঠা’ নামক এক ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেছে।

আজ ২৫ শে ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় চট্টগ্রামের নন্দনকানন এলাকায় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে হরেক রকম শীতের পিঠা খাওয়ানো হয়। এসকল পিঠার মধ্যে ছিল ভাপা পিঠা, চিতল পিঠা, দুধ চিতাই, সাঝের পিঠা ইত্যাদি।

দূর্বার তারুণ্য এর স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, অনেকের কাছে বর্তমানে শীতের পিঠা এক ধরনের বিলাসিতা মতো মনে হতে পারে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আমরা শীতকালে সবাই কমবেশি শীতের পিঠা খেয়ে থাকি অথচ পথের ধারের অসহায় মানুষের কথা চিন্তা করি না।

বড়জোর আমরা তাদের জন্য কিছু শীত বস্ত্রের ব্যবস্থা করি। আমরা আসলে সমাজের বৈষম্যের মানসিকতা হটাতে চাই। আমাদের দ্ধারা লাখ লাখ কোটি কোটি মানুষকে পিঠা খাওয়ানো সম্ভব নয়, তবে আমাদের এই কার্যক্রমে উদ্ধুদ্ধ হয়ে যদি সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে তাহলেই সম্ভব বৈষম্য দূর করা।

এসময় আরও উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, রবিউল হাসান, হযরত আলী মোবারক, মোঃ কামরুল ইসলাম, মারুপ আল হাসান, মোঃ রিয়াদসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...