মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ ফরিদ আলম নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। 

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার উত্তর স্টেশনস্থ জি.এম.এস কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল এলাকার মিয়া হোছনের ছেলে ফরিদ আলম (৪৫)।

শুক্রবার সন্ধ্যার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার উত্তর স্টেশনস্থ জি.এম.এস কমিউনিটি সেন্টারের সামনে কক্সাবাজার-টেকনাফগামী পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও প্লাস্টিকের বস্তা তল্লাশী করে তার নিকট থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি ফরিদ আলম জানান,তার সাথে থাকা ঠান্ডা মিয়ার ছেলে উবায়দুল হক (৩৫), কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। এছাড়াও ধৃত ব্যক্তি জানায়, সে ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...