বুধবার, ১২ আগস্ট ২০২৬

উখিয়ায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উখিয়া বালুখালী ৭ নম্বর ক্যাম্প বল খেলার মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশের (এপিবিয়ন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

আহতরা হলেন, মুহাম্মদ আলমের ছেলে মো. সালাম (৩২), আবদুল খালেকের ছেলে মো. শফি (৬৩), আবদুস সামাদের ছেলে মো. শরীফ (৫৫) ও ইমাম হোসেনের ছেলে মো. নাসের (১৫)। তারা সবাই ক্যাম্প-৮ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এএসপি ফারুক আহমেদ জানান, মুখে কালো কাপড় বাঁধা একদল দুষ্কৃতকারী ক্যাম্প-৭ এর খেলার মাঠ এলাকার খাল পাড় দিয়ে প্রবেশ করে। দুষ্কৃতকারীরা ক্যাম্প-৮ ইস্টের বি/৬৪ এর বি/৫৪ তে অবস্থানরত চার ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে প্রথমে উখিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...