শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

লোহাগাড়ায় সৌদি প্রবাসীর পাসপোর্ট-টিকেট ছিনতাই, ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় মো. শাহজাহান নামে এক সৌদি আরব প্রবাসীর পাসপোর্ট, বিমানের টিকেট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. আবু সৈয়দ (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের হাবিলাশ সিকদার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আবু সৈয়দ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোল মোহাম্মদ পাড়ার আবদুস শুক্কুরের পুত্র।

জানা যায়, সকালে পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার নিজ বসতঘর থেকে সৌদি আরব যাওয়ার উদ্দেশে বের হন শাহজাহান। সিএনজিচালিত অটোরিক্শাযোগে উপজেলা সদরের বটতলী স্টেশনে আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে ৮/৯ জনের একদল ছিনতাইকারী গাড়িটি থামায়। এরপর অটোরিক্শায় থাকা সবাইকে মারধর এবং ছোরা ও লোহার লাঠি দিয়ে আঘাত করতে উদ্যত হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা শাহজাহানের কাছ থেকে পাসপোর্ট, বিমানের টিকেট ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবু সৈয়দ নামে এক ছিনতাইকারীকে ছিনতাইকারী করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। তবে ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে এক ছিনতাইকারীর বসতঘর থেকে ছিনিয়ে নেয়া প্রবাসীর পাসপোর্ট ও বিমানের টিকেট উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গ্রেপ্তার আবু সৈয়দকে আদালতে সোপর্দ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...