শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আ.লীগ ক্ষমতা থাকতে কী করেছে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কী করেছে, তা বিবেচনা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

বুধবার (২১ ডিসেম্বর) সকালে ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের শুনতে হয়, আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করেছে! এর আগে ১০০ সেতু উদ্বোধন করলাম, এবার ১০০টি মহাসড়ক নির্মাণ বা উন্নয়নকাজ সম্পন্ন করলাম।

এরপর যারা বলে আওয়ামী লীগ সরকারে এসে কিছুই নাকি করেনি, সেটা দেশের মানুষ বিশ্বাস করবে কি না, এটাই আমার প্রশ্ন?

তিনি বলেন, যারা বলে আওয়ামী লীগ কিছুই করেনি, ধ্বংস করেছে। তাদের উদ্দেশে প্রশ্ন— ১০০ সেতু একদিনে এবং ১০০ মহাসড়ক একদিনে উদ্বোধন অতীতে কেউ করতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগ পারে, এটাই প্রমাণিত সত্য।

জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, যতটুকু সুবিধা আপনারা পেয়েছেন ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেই। সেই ১৯৭২-১৯৭৫ সালে যুদ্ধবিধ্বস্ত দেশের সড়ক, সেতু মেরামত ও নির্মাণ করেছেন জাতির পিতা।

এ ছাড়া যারা ২১ বছর এবং ২০০১ থেকে ২০০৮ সাল অর্থাৎ ২৯ বা ৩০ বছর ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কী করেছে বা কতটুকু উন্নতি করেছে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কী করেছে, সেটা দেশবাসী একটু বিবেচনা করে দেখবেন।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা প্রাইভেট টেলিভিশন-রেডিও দিয়েছি। অনলাইনে এখন যোগাযোগ, সত্য-মিথ্যা অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষের উন্নয়নে বিশ্বাস করি, গণমানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে।

শেখ হাসিনা বলেন, কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল, আর কখন দেশের মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতির কবলে পড়ে জীবনমান সম্পূর্ণ ধ্বংসের পথে গিয়েছিল। সেই তুলনা করেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান?

আওয়ামী লীগ সভাপতি বলেন, বারবার ঝড় ঝাপটা এসেছে, সেটা মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেক ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। প্রত্যেকে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করবে এবং প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে। সেভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি এবং কিছু বাস্তবায়নও করছি।

শেখ হাসিনা আরও বলেন, যারা ‘জয় বাংলা’ স্লোগানে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এ দেশের কোনো উন্নতিও চায় না।

এ দিন উদ্বোধন করা ৫০ জেলায় উন্নয়নকৃত ১০০ মহাসড়কের দৈর্ঘ্য ২ হাজার ৪৯ কিলোমিটার।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, সর্বোচ্চসংখ্যক সড়ক নির্মাণ হয়েছে ঢাকা বিভাগে।১০০ মহাসড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১৪ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। এতে জাতীয় সড়কে যুক্ত হয়েছে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার এবং আঞ্চলিকে ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার। আর জেলায় ১ হাজার ১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার সড়ক যুক্ত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...