চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচনী কমিটি। আজ মঙ্গলবার প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে প্রার্থী তালিকা টাঙিয়ে দেয়া হয়।
এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পনেরটি পদের বিপরীতে ৩৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
সভাপতি পদে কলিম সরওয়ার,কাজী আবুল মনসুর,রিয়াজ হায়দার চৌধুরী, সালাউদ্দিন মোঃ রেজার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তাছাড়া এবারের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে, ফরিদ উদ্দিন চৌধুরী ও মোঃ খোরশেদ আলম, সহ সভাপতি পদে নিরূপম দাশগুপ্ত, মনজুর কাদের মন্জু
স ম ইব্রাহীম, সাধারণ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক, নজরুল ইসলাম, মহসিন চৌধুরী, মহসীন কাজী, যুগ্ম-সম্পাদক পদে মিন্টু চৌধুরী, শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক পদে ফারুক তাহের রাশেদ মাহমুদ ও তাপস বড়ুয়া রুমু সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার, ও রূপম চক্রবর্তী প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ গ্রহণ করছেন।
অন্যদিকে ক্রীড়া সম্পাদক পদে এম সরওয়ারুল আলম সোহেল ও মো. ফারুক , গ্রন্থাগার সম্পাদক পদে কুতুবউদ্দিন, মো. মোরশেদুল আলম তালুকদার, মো. শওকত ওসমান,মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে আল রহমান, কামাল উদ্দিন খোকন,মুহাম্মদ জসীম উদ্দীন ছিদ্দিকী, রাহুল কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ও খোরশেদুল আলম শামীমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তাছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য পদে আগামী দুবছরের জন্য নির্বাচনী লড়াইয়ে আছেন আবসার মাহফুজ, জসীম চৌধুরী সবুজ, মন্জুরুল আলম মন্জু,মোয়াজ্জেম হক,মো. আইয়ুব আলী,রতন কান্তি দেবাশীষ ও স্বপন কুমার মল্লিক।
উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।
