শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘২৭ দফা রূপরেখা’ বিএনপির স্ট্যান্টবাজি: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপিঘোষিত ২৭ দফা রূপরেখাকে দলটির স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আ.লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপকমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা রাষ্ট্র মেরামত করবে কীভাবে? ২৭ দফা বিএনপির স্ট্যান্টবাজি। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে উন্নয়ন সাধন করেছেন বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি ভোট চুরি এবং নির্বাচন জালিয়াতি করেছে। প্রহসন মার্কা নির্বাচন করেছে তারা। কোথাও কোথাও ১০৩ শতাংশ ইয়েস ভোট পড়েছে। এসব ইতিহাস নতুন কিছু না।

বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের হাতে রক্তের দাগ। খুনিদের পুরস্কৃত করেছে। সাংবাদিকদের রক্তের দাগও তাদের হাতে। তারা ধ্বংস করছে, রাষ্ট্র মেরামত করবে কীভাবে? এটা একটা স্ট্যান্টবাজি।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু করেছি। মেট্রোরেল ও কর্ণফুলী টানেল প্রস্তুত। আগামীকাল (বুধবার) ১০০ রাস্তার উদ্বোধন করা হবে।

আওয়ামী লীগ যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।

এর আগে, সোমবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৭ দফা রূপরেখা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ রূপরেখায় স্থান পেয়েছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদে কেউ দুই মেয়াদের বেশি না থাকা, সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ বেশকিছু বিষয়। যা ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বলে উল্লেখ করেছে দলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...