শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি, সন্ত্রাসবাদসহ বিভিন্ন অপরাধ দমনে সাফল্য দেখানোর পরও নিজেদের কাজে আত্মতুষ্টিতে ভুগছেন না বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সে নীতির কারণে সারা দেশে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি ও সন্ত্রাস, মানবপাচার, সাইবার, সোশ্যাল প্রোপাগান্ডা ও ফিন্যান্সিয়াল অপরাধ রুখে দিতে পুলিশ সক্ষম হয়েছে। তবে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সদ্যস্যদের কার্যক্রমকে আরও সুবিন্যস্ত করা হচ্ছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরের দামপাড়ায় অনুষ্ঠিত সিএমপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনীতি হয়েছিল। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এক সময়ে সুন্দরবন,কক্সবাজার ও চট্টগ্রামের জেলেরা মাছ শিকার করতে পারতো না। এই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দস্যুদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন অপরাধের বহুমুখীতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, বিভিন্ন উদ্ভাধনী ও সৃজনশীল কাজের মধ্যে দিয়ে পুলিশ জনগণের আস্থা অর্জনে কাজ করছে। দেশের নাগরিক, প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার সংস্থার সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ মাধ্যম পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যার কারণে বর্তমানে আমাদের মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে। এর পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও ইন্টেলিজেন্স ইউনিট কার্যক্রমও জোরদার করা হয়েছে। একটি উন্নত ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই।

বক্তব্যের শুরুতে পুলিশের আইজিপি করোনা সংকটকালীন সময় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশাংসা করেন। এর আগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এসময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়সহ চট্টগ্রামের বিভিন্ন আসনের সাংসদ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...