শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মরক্কোকে হারিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের গত আসরে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে হেরে রানার্সআপ হয় ক্রোয়েশিয়া। এবার কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় লুকা মদ্রিচরা।

আজ শনিবার স্থান নির্ধারণী ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোকে ২-১ গোলে হারিয় তৃতীয় হয় ক্রোয়েশিয়া।

শনিবার কাতারের খলিফা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের মাত্র ৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জসকো জিভার্ডিওল।

শুরুতে গোল খেয়ে তেতে ওঠে মরক্কো। মাত্র ২ মিনিট ব্যবধানে (৯ মিনিটে) গোল করে দলকে (১-১) সমতায় ফেরান আশরাফ দারি। এরপর দুই দল গোলের একাধিক সুযোগ পায়।

৪২তম মিনিটে ডি বক্সের বাইর থেকে ডান পায়ে কোনাকুনি শট নেন ক্রোয়েশিয়ার ফুটবলার মিস্লাভ ওরসিচ। তার নেওয়া জোরালো শটটি গোলরক্ষকের মাথার অনেক ওপরে দিয়ে গিয়ে পোস্টে লেগে বল জালে জড়িয়ে যায়। অবিশ্বাস্য সেই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ক্রোয়েটরা।

এরপর আর কোনো গোল না হওয়ায় প্রথমার্ধে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। একাধিক সুযোগ পাওয়া সত্ত্বেও গোলে পরিণত করতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...