শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে থানার কাজীর দেউরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ আট হাজার টাকা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. রনি মিয়া (৩০), মো. রানা প্রকাশ জিসান (৩২), মো. সুমন (২২) ও নাঈম আলম (২২)। তারা চারজনই ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার প্রত্যেকেই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের দলে ছয় থেকে সাতজন সদস্য রয়েছে। তাদের কেউ কেউ বিভিন্ন ব্যাংকে অবস্থান নেয়। সেখান থেকে বেশি টাকা উত্তোলনকারীদের টার্গেট করে। এরপর ভুক্তভোগীরা কোনো গণপরিবহনে উঠলে সেখানে চোর চক্রের কয়েকজন সদস্য পিছু নেয়। সেখানে চক্রের একজন ভুক্তভোগীর গায়ে বমি করে দেয়। সঙ্গে সঙ্গে অন্য সদস্যরা টিস্যু দিয়ে মুছে দেওয়ার ভান করে। একপর্যায়ে ভুক্তভোগীর পকেট থেকে উত্তোলন করা টাকা চুরি করে দ্রুত সটকে পড়ে তারা।

এমন অভিনব কৌশলে গত ২১ নভেম্বর গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা কাজির দেউরী এলাকায় একটি সিটি বাস থেকে সাইফুদ্দিন খালেদ নামে এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা নিয়ে নেয়। ঘটনার কয়েকদিন পর বিষয়টি তিনি কোতোয়ালি থানায় অবহিত করেন। এরপর কোতোয়ালি থানার কর্মকর্তারা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে কোতোয়ালি থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান শুভ বলেন, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা কিছুদিন আগে নগরের বন্দর থানা এলাকায় একই রকম দুটি ঘটনা ঘটিয়েছে। এরপর গত মাসে কোতোয়ালি থানা এলাকায় আরেকটি ঘটনা করে। প্রতিবার ঘটনার পর তারা ময়মনসিংহ চলে যায়। কয়েকদিন পর আবার তারা চট্টগ্রাম শহরে আসে।

তিনি আরও বলেন, সর্বশেষ ঘটনার বিষয়ে মঙ্গলবার দিবাগত রাতে থানায় চুরির ধারায় একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (বুধবার) তাদের আদালতে পাঠানো হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ভুক্তভোগী ব্যক্তি গত দুদিন আগে আমাদের থানায় অভিযোগ করেছেন। এরপর গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে মামলা দায়ের হয় এবং আজ (বুধবার) অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...