সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা প্রজ্জ্বলন

নতুন প্রজন্ম তৈরী হও, তোমরাই আগামীর বাংলাদেশ: কমোডর এ. ডব্লিউ চৌধুরী

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্যদিয়ে গতকাল থেকে বিজয় মঞ্চের চার দিনব্যাপী অনুষ্ঠানমালার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় এম. এ আজিজ স্টেডিয়াম গোল চত্বরে জয় বাংলা স্লোগানে বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্যদিয়ে বিজয় মঞ্চের কার্যক্রমের উদ্বোধন করেন “অপারেশন জ্যাকপট” এর অধিনায়ক কমোডর এ.ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী এবং সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় (বিপিএম বার, পিপিএম বার)। এসময় বিজয় শিখা প্রজ্জ্বলনের অগ্নিশলাকা মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাতা আলহাজ¦ এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ও বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর সন্তান কাজী রাজেশ ইমরানের হাতে হস্তান্তর করলে তারা তা বিজয় শিখার টাওয়ারে স্পর্শ করা মাত্রই বিজয় শিখা প্রজ্জ্বলিত হয়ে উঠে।

তুমুল হর্ষধ্বনি ও জয় বাংলা স্লোগান মুখরিত এক আবেগ ঘন পরিবেশে কমোডর এ. ডব্লিউ চৌধুরী নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, হে নতুন তোমরা প্রস্তুত হও, তোমরাই আগামীর বাংলাদেশ। বিজয় শিখা প্রজ্জ্বলনের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে উদ্বোদক, প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিজয় মেলার কর্মকর্তাগণ জাতীয় সংঙ্গীতের সূর মূর্চ্ছনায় জাতীয় ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার পতাকা উত্তোলন করেন। এর পর পরেই বিজয় মঞ্চে শুরু হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্দীপনামূলক সাংস্কৃতিক পরিবেশনা এবং শেষে শুরু হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান।

এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, পৃথিবীর মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে এত ত্যাগ, এত রক্তঞ্জালি আর কোথাও নেই। এমনকি একটি ঘাতক অপশক্তি যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, যাদের কোন সভ্যতা মর্যাদা ও সুস্থতা নেই। বর্বরতা, বিকৃতি, পাশবিক দস্যুতা তাদের রক্তের প্রতিটি কণায় মিশে গিয়ে ছিল বলেই আমরা মধ্যেযুগীয় অন্ধকারে ডুবে গিয়েছিলাম এ থেকে পরিত্রাণ পেতে নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়েছিল এবং হানাদারদের আত্মসমার্পনে বাধ্য করে বিজয় ছিনিয়ে এনেছিল।

বিশেষ অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় (বিপিএম বার, পিপিএম বার) বলেন, মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পুলিশ বাহিনী প্রথম প্রহরে মুক্তি বাহিনীর সাথে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে কৃতিত্বের সাথে ভুমিকা রাখেন। ইতিহাসের পাতায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে পুলিশ বাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবে।

সবচেয়ে বড় কথা একটি সশস্ত্র সামরিক বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি যুদ্ধ করতে করতেই সশস্ত্র হয়ে উঠে এবং তাদের কাছে হানাদার বাহিনীর আনুষ্ঠানিক পরাজয় স্বীকার করাটা ইতিহাসেরই একমাত্র দুর্লভদৃষ্টান্ত। এটাও পৃথিবীর মুক্তি সংগ্রামের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি নতুন প্রজন্মের উদ্দ্যেশে বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক শক্তি কঠিন দুঃসময়ে এই বিজয় মেলা আমাদেরকে ঘুরেদাড়াঁবার শক্তি দিয়েছে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও এ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর সহধর্মিনী মহনগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ আবদুল ওয়ারিশ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), বীর মুক্তিযোদ্ধা পান্টুলাল সাহা, মহিউদ্দীন রাশেদ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর আহবায়ক বোরহানুল হাসান চেীধুরী সালেহীন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...