শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে ১৭১ বোতল বিদেশি মদসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে নগরের খুলশী থানার জাকির হোসাইন হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের একটি বাসার দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে, ৪৮ বোতল পাসপোর্ট স্কচ হুইস্কি, ২৯ বোতল স্মিরনফ ভতকা, ২৪ বোতল ত্যাবসোলিউট ভতকা, ২৮ বোতল জ্যাক ডেনিয়েল হুইস্কি, ১৫ বোতল রেড লেবেল হুইস্কি, ৫ বোতল হাই কমিশনার হুইসকি, ২ বোতল ব্ল্যাক লেভেল, ২০ বোতল ব্যালেন্টাইন হুইস্কি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানিয়েছে জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসব মদ সংগ্রহ করেন তিনি। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...