সোমবার, ১০ আগস্ট ২০২৬

এবার মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে দিতে প্রস্তুত ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য একটি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারদের তথা ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে দেয়া ক্রোয়োশিয়া। ম্যাচের আগে মেসি-মারিয়াদের একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলো মদ্রিচ-ব্রুনোরা।

সেমিফাইনালে মেসিকে নিয়ে কোনো বাড়তি পরিকল্পনা নেই বলে জানিয়েছে টিম ক্রোয়েশিয়া। ম্যান-টু-ম্যান মার্কিং নিয়েও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দলটি। তাদের পরিকল্পনা পুরো আর্জেন্টিনা দল নিয়েই।

ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ বলেন, ‘আমাদের মেসিকে নিয়ে কোনো বাড়তি পরিকল্পনা নেই। আমরা একক কোনো খেলোয়াড় নিয়ে ভাবছি না। পুরো দলকে আটকানোর পরিকল্পনা করছি।’

চলতি বিশ্বকাপে একটি গোল পাওয়া এই তারকা আরও বলেন, ‘আমরা দল হিসেবে তাদের ঠেকাতে চেষ্টা করবো। ম্যান-মার্কিং নিয়ে ভাবছি না। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নয়। তাদের দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকে রুখে দিতে হবে।’

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ক্রোয়াটদের। এবার তাই টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার মিশনে রয়েছে ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে তারা।

ব্রাজিলকে বিদায় করার পর তাই এবার আর্জেন্টিনাকেও বিদায় করতে প্রস্তুত তারা। এমনটাই জানিয়েছেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...