বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নতুন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা চাপমুক্ত থেকে শিখবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগে ভর্তি পরীক্ষা নিয়ে প্রচণ্ড মানসিক চাপে থাকত শিক্ষার্থীরা। এখন তারা তা থেকে মুক্ত হয়েছে। নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ীও শিক্ষার্থীরা চাপমুক্ত থেকে শিখবে।

আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, বেসরকারি স্কুলে আসন অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন কম। তাই বলা যায়, সব শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবেন।

তিনি বলেন, ডিজিটাল লটারি পদ্ধতির কারণে ভর্তির জন্য কোচিং বাণিজ্য, অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি ও তদবির বাণিজ্য বন্ধ হয়েছে। এ ছাড়া মাত্র ১১০ টাকা খরচ করে পাঁচটি স্কুলে আবেদন করতে পারছে শিক্ষার্থীরা।

এ দিন দেশের ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে।

বিকেল ৫টা থেকে ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফলাফল পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে চাইলে টেলিটক নম্বর থেকে GSA RESULT USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ- GSA RESULT DFSRESGSJD লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি ম্যাসেজে ফল চলে আসবে।

এবার লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় সর্বমোট তিন হাজার ৩৯২টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এরমধ্যে ৫৪০টি সরকারি ও দুই হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় এবার সাকুল্যে ১ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গৃহীত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল বাকি দুই হাজার ৮৫২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...