বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নেইমারকে যে বার্তা দিলেন পেলে

ক্রীড়া প্রতিবেদক

নক-আউট পর্বে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপকে বিদায় জানিয়েছে ব্রাজিল। তবে ওই ম্যাচে নিজের ৭৭তম গোল করে ফুটবলের কিংবদন্তি পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন নেইমার।

এতদিন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল পেলের। তবে সেই রেকর্ড ছুঁয়েও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ হারার পর অবসরের ইঙ্গিত দেন নেইমার। এদিকে নেইমারকে সমবেদনা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পেলে।

ইনস্টাগ্রামের ওই পোস্টে পেলে লেখেন, ‘আমি তোমাকে বড় হতে দেখেছি। আমি প্রতিদিন তোমার জন্য গলা ফাটাই। অবশেষে ব্রাজিলের জাতীয় দলে আমার গোল সংখ্যা ছুঁয়ে ফেলায় আমি তোমাকে শুভেচ্ছা জানাতে পারব। আমরা দুজনেই জানি যে, এটা শুধু সংখ্যার চেয়ে অনেক বেশি। খেলোয়াড় হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব দলীয় সতীর্থদের অনুপ্রাণিত করা, আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা।’

তিনি আরও লেখেন, ‘আজ আমাদের জন্য মোটেও খুশির দিন নয়। কিন্তু তুমি সর্বদা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়। তবে তোমার দায়িত্ব এখনও শেষ হয়নি। আমাদের অনুপ্রাণিত করতে থাকো। তোমার প্রতিটি গোলের আনন্দে শূন্যে ঘুসি মারতেই থাকব।’

এর আগে, শুক্রবার রাতে নক-আউট পর্বে রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে ‌১-১ গোল থাকায় এক্সট্রা ৩০ মিনিট খেলার পরও কোনো গোল হয়নি। এর ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সহজেই জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...