সোমবার, ৩ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ কারও পকেটের সংগঠন নয়: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ ‘ভেসে আসেনি’। সেটি বিরোধীদের স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কারও পকেটের সংগঠন না। মনে রাখা উচিত– আওয়ামী লীগ ভেসে আসেনি। জাতির পিতার হাতে গড়া এই সংগঠন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি জিয়াউর রহমানের উর্দি পরা পকেট থেকে বের হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। জিয়াউর রহমান কারফিউতন্ত্র দিয়ে গেছেন। আর খালেদা জিয়া দিয়েছেন দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ দুর্নীতি আর মানুষ খুন। ক্ষমতা ভোগের বস্তু না।’

বিএনপি-জামায়াতের শাসনামলে দেশে কোনও উন্নতি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন পোকার মতো খেয়েছে। উন্নয়ন করতে মানসিকতা থাকা দরকার। দিকদর্শনা থাকা দরকার। এই অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’

যৌথ সভায় উপস্থিত ছিলেন– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেনসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

এছাড়া আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে যৌথ সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোশনের দুই মেয়র উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের...