বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

দুর্নীতি নির্মূল করে দেশ ও জাতিকে এগিয়ে যেতে হবে: স্পিকার

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নবীন-প্রবীণের সমন্বয়ে দুর্নীতি নির্মূল করে দেশ ও জাতিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ-তরুণীরা সমগ্র বিশ্বে মেধার স্বাক্ষর রেখে চলেছে। বিশ্বব্যাপী অসংখ্য সফলতা বাংলাদেশের তরুণ-তরুণীদের। দুর্নীতি যেন এসকল সফলতাকে নষ্ট করে দিতে না পারে, এজন্য পরিবার ও স্কুল থেকেই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা গ্রহণ জরুরি। মূল্যবোধকে জাগ্রত করে দুর্নীতির বিরুদ্ধে শৈশব থেকেই লড়াই করতে হবে।’

ইউএনডিপি বাংলাদেশ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের উদ্যোগে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত ‘ইয়ুথ এগেইন্সট করাপশন’ শীর্ষক কর্মশালার সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার আজ বুধবার এসব কথা বলেন।

এসময় স্পিকার ‘দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, বিজয়ের মাসে তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করার জন্য ইউএনডিপির এ উদ্যোগ যুগোপযোগী।

স্পিকার বলেন, ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দুর্নীতি রোধে সরকার নিরলসভাবে কাজ করছে। ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কারণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সারাদেশে এর সুফল প্রভাব পড়বে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে সকলে আজ সারা বিশ্বের সাথে যুক্ত। উন্নত বাংলাদেশ নির্মাণে দুর্নীতি রোধে তরুণদের পাশাপাশি সকল শ্রেনী-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের সমাজ ও জীবনে দুর্নীতির বিরূপ প্রভাব রয়েছে। সামাজিক বৈষম্য দুর্নীতির কারণে বৃদ্ধি পায়। দুর্নীতি অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল শর্ত সকল প্রকার দুর্নীতি সমাজ থেকে নির্মূল করা।

ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ কোঅর্ডিনেটর মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্লেনারি সেশনে ফখরুল ইমাম এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, পীর ফজলুর রহমান এমপি ও শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং সমাপনী সেশনে ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নিউয়েন ও দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের কমিশনার মো. মোজাম্মেল হক খান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...