রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন ড. আহমদ কায়কাউস

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও পটিয়ার কৃতি সন্তান ড. আহমদ কায়কাউসকে বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার রাষ্ট্রপতির পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ড. আহমদ কায়কাউসের সঙ্গে সরকারে সম্পাদিত চুক্তি অনুযায়ী ‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিব’ পদে তার নিয়োগ ৯ ডিসেম্বর থেকে বাতিল হচ্ছে। এরপর তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদমর্যাদায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদের জন্য তার এই নিয়োগ।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। এরপর দীর্ঘ। প্রায় ৩৭ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পেশাগত জীবনে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ‘পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

চাকরি জীবনে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগে কর্মরত ছিলেন।

আহমদ কায়কাউস ২০১৬ সালে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব হিসেবে একই বিভাগে যোগদান করেন এবং ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।

আহমদ কায়কাউস ২০১৬ সালে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব হিসেবে একই বিভাগে যোগদান করেন এবং ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।

সবশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হন। আগামী ৮ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন পটিয়ার এ সন্তান।।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...