বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি-জামায়াত মানেই অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত মানেই অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তারা জঙ্গিবাদ, হত্যা, খুন-লুটপাট ছাড়া দেশের মানুষকে কিছুই দিতে পারেনি।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় দেশে গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আমাদের শান্তিপূর্ণ সমাবেশে দিনেদুপুরে গ্রেনেড হামলা করেছিল তারেক-খালেদা গং। যুদ্ধের ময়দানের গ্রেনেড আমাদের ওপর ছোড়া হয়েছিল। আইভী রহমানসহ ২২ জন নেতাকর্মী মারা যায়। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে আওয়ামী সভানেত্রী বলেন, তারা দেশের উন্নয়ন করেনি। মানুষের ওপর অত্যাচার আর হত্যা-সন্ত্রাসই ছিল তাদের কাজ।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের ১৩ বছরের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। কক্সবাজারের উন্নয়নের ফিরিস্তি টেনে প্রধানমন্ত্রী জানান, আগামীতে মহেশখালী ও কুতুবদিয়ায় আরও দুইটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।

এর আগে, জনসভা মাঠ থেকে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...