রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভেজাল খাবার বিক্রির অভিযোগে সাদিয়া’স কিচেনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে নগরীর জামালখান এলাকার সাদিয়া’স কিচেনকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৭ ডিসেম্বর) নগরের জামাল খান এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযান পরিচালনাকালে ডিপ ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও পণ্যের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে ফিরনি বিক্রি করতে দেখা যায় ওই প্রতিষ্ঠানকে।

এ বিষয়ে মো. আনিছুর রহমান বলেন, নগরের জামালখান এলাকার সাদিয়া’স কিচেনে গিয়ে কিছু অনিয়ম দেখতে পাই আমরা। মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানাচ্ছিল যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করি। পাশাপাশি ডাবল স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ ফিরনি বিক্রি করায় আরো ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, এছাড়া মেয়াদোত্তীর্ণ ও অনুমোদিত ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য দোকানে রাখায় একই এলাকার শিবলী ফার্মেসিকে ২০ হাজার, জামাল খান ফার্মেসিকে ১০ হাজার ও মেমোরি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...