সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির নানিয়ারচরে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী সুবাহু চাকমা গিরিকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার রাঙিপাড়ার সূর্যমণি মুর্তি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সুবাহু চাকমা নানিয়ারচর উপজেলার এগারাল্যা ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা গণমাধ্যমে এক বিবৃত্তি পাঠিয়ে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আজ সকাল ৮টার দিকে ইউপিডিএফ সদস্য সুবাহু চাকমা সাংগঠনিক কাজে রাঙিপাড়ার সূর্যমণি মূর্তি নামক স্থানে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফের (গণতান্ত্রিক) ‘মুখোশ বাহিনী’ সুবাহু চাকমার ওপর হামলা চালায়। তিনি সেখানে মারা গিয়েছেন বলে জেনেছি।

ইউপিডিএফের (গণতান্ত্রিক) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বেও হতে পারে।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার বলেন, বিষয়টি আমরাও শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে কেনো মৃতদেহ পায়নি। তারা খুঁজছে, পেলে আমরা জানাতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...