বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

দেশসেরা শিক্ষকের পুরস্কার পেলেন রাউজানের শিক্ষক সালসাবিল

রায়হান ইসলাম, রাউজান

বিশ্ব শিক্ষক দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশে অংশগ্রহণকারী ১৩৮ শিক্ষকের মধ্যে সর্বোচ্চ ৮১ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করা শিক্ষক চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও প্রথম আলো বন্ধুসভার সদস্য সালসাবিল করিম চৌধুরীকে পুরস্কৃত করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে ঢাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৩৮ জনের মধ্যে ১৮ জন বিজয়ী হন। তাঁদের মধ্যে সালসাবিল করিম প্রথম স্থান অর্জন করেন। এর আগে ২০২১ সালেও এ প্রতিযোগিতায় সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এছাড়া ২০১৭ সালে এই শিক্ষিকা প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক আয়োজিত ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশসেরা মাল্টিমিডিয়া শিক্ষকের পুরস্কার পান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকার মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শাহেদুল কবির চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, এটু আই কমকর্তা আফজাল হোসেন সারওয়ার, মুহাম্মদ কবির হোসেন, ঢাকা টিচার্স টেনিং কলেজের শিক্ষক মির্জা দিদারুল আনাম, নাগির্স আকতার, সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রকল্প পরিচালক রায়হানা দোলন সহ মাউসি, ইউনেস্কো, হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আয়োজনে ইউনেসকো ঢাকা কার্যালয়ের সহযোগিতায় শিক্ষকদের কাছ থেকে ‘ভবিষৎ শিক্ষায় শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন: শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষককে আপ-স্কিলিং এবং রি-স্কিলিং করা সম্ভব’ শীর্ষক ভিডিও ক্লিপ আহ্বান করা হয়।এই প্রতিযোগীতায় সালসাবিল প্রথম হন।

এ বিষয়ে সালসাবিল করিম বলেন, পুরস্কার মানেই আনন্দ, পুরস্কার মানেই সম্মানের, জাতীয়ভাবে পুরস্কৃত হতে পেরে আমি খুবই আনন্দিত। এটি আমার সহকর্মী, ছাত্রছাত্রী, করোনাকালে আমার সহযোদ্ধাদের এবং আমার পরিবারের সব সদস্যকে উৎসর্গ করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বেশী দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল...

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে...

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল...

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...