বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাসায় সশস্ত্র ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে দেশে স্টার্লিং

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে সেনেগালের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ গোলে জয়ের ম্যাচে খেলেননি রহিম স্টার্লিং। কাতার ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন এই ফরোয়ার্ড, রোববার খবরটি নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাসায় সশস্ত্র ডাকাতের হামলার কারণে দেশে ফিরতে হচ্ছে তাকে।

শনিবার সন্ধ্যায় স্টার্লিংয়ের সারের বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনা জানতে পেরে ম্যাচের দিন সকালে কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপ ছাড়ার সিদ্ধান্ত নেন ২৭ বছর বয়সী।

ইংল্যান্ডের জয়ের পর সাউথগেট নিশ্চিত করেন, স্টার্লিংকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডনে উড়ার দেবেন তিনি। কবে ফিরবেন, তার ঠিক নেই। সূত্রগুলো বলছে, ইংল্যান্ড টুর্নামেন্টে টিকে থাকলে দেখা যেতে পারে তাকে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।

বিস্তারিত ঘটনা পরিষ্কারভাবে জানা যায়নি। স্টার্লিংয়ের মা, তার বান্ধবী পেইজ এবং দুই সন্তান কাতারেই আছেন।

আগামী শনিবার আল বায়াত স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে ইংল্যান্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...