শুক্রবার, ১৫ মে ২০২৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা, বিশেষ বার্তার অপেক্ষায় জনতা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে দীর্ঘ ১০ বছর পর আজ জনসমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। প্রায় পুরো চট্টগ্রামজুড়ে রয়েছে নেতাকর্মীদের ছবি দিয়ে জনসভার প্রচারণা। চট্টগ্রাম আওয়ামী লীগ এরইমধ্যে ঘোষণা দিয়েছে দশ লাখ লোক সমাগম করার।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, পলোগ্রাউন্ড মাঠের আশপাশে অনেক লোক সমাগম ঘটবে। তাদের যুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেসব প্রকল্পের সরাসরি সুবিধা পেয়েছেন চট্টগ্রামবাসী। তাই শুধু দলীয় লোক নয় আপামর চট্টগ্রামবাসী এই জনসভায় যোগ দিতে ইচ্ছুক। মাঠে উপস্থিত থেকে তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চান। মহানগর আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, স্মরণকালের সবচেয়ে সফল জনসভা হবে চট্টগ্রামে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য চট্টগ্রামবাসীকে বিশেষ বার্তা দেবেন। উন্নয়নের কথা তুলে ধরবেন ও তাদের কাছে আগামী নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করবেন। দলীয় নেতারা জানান, আমরা আশা করি চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর এ বার্তাকে ইতিবাচকভাবেই নেবেন এবং তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের বিপুল ভোটে বিজয়ী করবেন।

চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, জনসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যে লোকসমাগম হবে তাতে মাঠ পেরিয়ে ছড়িয়ে যাবে শহরের আনাচে-কানাচে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। প্রায় একই সুরে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, ১০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। এবার তিনি আসছেন এক বদলে যাওয়া চট্টগ্রামে। আমূল পরিবর্তন হওয়া এ চট্টগ্রামে উন্নয়ন হয়েছে আশাতীত। তাই প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে মানুষ জনসমাবেশে উপস্থিত থাকবেন।

দেশে উন্নয়ন হয়নি, বাংলাদেশ শ্রীলংকার পথে যাচ্ছে-দাবি করে বিএনপি নেতারা সারা দেশ ঘুরে জনগণকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার ডাক দিচ্ছেন। এমন একটি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীকে তাদের নিজের আয়নায় দেখাবেন উন্নয়নের বাস্তব চিত্র। সেই আয়োজনেই আজ তিনি বন্দরনগরী চট্টগ্রামে আসছেন। বিকালে ভাষণ দেবেন ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের জনসভায়। সেখানে চট্টগ্রামের উন্নয়নে গৃহীত সব প্রকল্পের চিত্র এক এক করে তুলে ধরবেন শেখ হাসিনা। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। দেড় মাস আগে (১২ অক্টোবর) এই পলোগ্রাউন্ড মাঠেই বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা এ সরকারের সমালোচনা করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরতে এবং বিএনপির ‘মিথ্যাচার’র জবাব দিতে সংসদ নির্বাচনের আগে সারা দেশ সফরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে জনসভায় আজ ভাষণ দেবেন শেখ হাসিনা। সেই সঙ্গে ৩০টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়া আজ চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে ৮৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২৪ নভেম্বর তিনি যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করেন। ৭ ডিসেম্বর সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে আরেকটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার এই জেলা ও মহানগর সফর কর্মসূচি চলতেই থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।বুধবার ১৩ মে...