রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে যেদিকে তাকাই, সেখানেই শেখ হাসিনার উন্নয়ন দেখি: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার সিক্স লেন করার জন্য জাইকার সঙ্গে কথা হচ্ছে। চট্টগ্রামে যেদিকে তাকাই, সেখানেই শেখ হাসিনার উন্নয়ন দেখি। তিনি চট্টগ্রামকে পছন্দ করেন।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে জনসভার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

চট্টগ্রাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামীকাল স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে বলে আশাকরছি।

দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে টানেল হচ্ছে চট্টগ্রামে। একটা টিউব হয়ে গেছে। আরেকটা টিউরের কাজও প্রায় শেষ পর্যায়ে। আশাকরছি জানুয়ারির মধ্যে আমরা পুরো টানেলের কাজ শেষ করতে পারবো। সেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

কোভিড পরবর্তী বিশ্বে সংকট রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আফ্রিকার দেশগুলোর অবস্থা খুব খারাপ। ইউরোপের দেশও সংকটে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে প্রধানমন্ত্রী সামলাচ্ছেন। রপ্তানি আয় আবার বাড়তে শুরু করেছে। রেমিটেন্সও বাড়বে। জ্বালানিরও ব্যবস্থা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বেই এ সংকট দূর হয়ে যাবে।

সাম্প্রদায়িক শক্তির উত্থান বিএনপির পৃষ্ঠপোষকতায় হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাস করেন আজ তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাড়াবাড়িটা বেশি হচ্ছে। মিটিং হবে এক সপ্তাহ পরে। তারা তাঁবু খাঁটিয়ে বিছানা বালিশ এনে একটা নাটক করছে। প্রতিটি জেলা, উপজেলা, থানা এমনকি ওয়ার্ডেও আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এখন ছাড় দিচ্ছি। বাড়াবাড়ি করলে ছেড়ে দিব না।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...