সোমবার, ১০ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের মঞ্চে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ভার্জিল ভ্যান ডাইকের নেদারল্যান্ডস। শেষ ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে নির্ধারিত সময়ে ৩-১ গোল ব্যবধানের জয় তুলে  নিয়েছে নেদারল্যান্ডস।

কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে। যেখানে বল দখল থেকে শুরু করে আক্রমণ, গোলমুখে শট সবকিছুতে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু নেদারল্যান্ডসের পরিকল্পনা এবং অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে দলটিকে।

ম্যাচে এদিন শুরুর আক্রমণ করে যুক্তরাষ্ট্রই। সহজ সুযোগই পেয়েছিল দলটির স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিসিচ। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন এই যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার।

যুক্তরাষ্ট্র ভুল করলেও নেদারল্যান্ডসের মেম্পিস ডিপে কোনো ভুল করেননি। খেলার ১০ম মিনিটে সু্যোগ পেয়েই যুক্তরাষ্ট্রের জালে বল জড়িয়ে দেন এই ফুটবলার।

শুরুর সেই ধাক্কা প্রথমার্ধে আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। বরং প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের জালে আরেকটি গোল দিয়ে দেয় দলটি। আর তাতেই প্রথমার্ধ শেষেই ২-০ গোল ব্যবধানে এগিয়ে কোয়ার্টারের পথে এক পা দিয়ে রাখে নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফেরার চেষ্টা ভালোই চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭৬তম মিনিটে দলটির পক্ষে হাজি রাইট একটি গোল পরিশোধ করে খেলা জমিয়ে দেন।

তবে এর ঠিক ৫ মিনিট পর নেদারল্যান্ডস গোল দিয়ে ম্যাচটি ছিনিয়ে নেয়। ৮১তম মিনিটে যুক্তরাষ্ট্রের জালে ডেনজেল ডামফ্রাইস গোল করলে ডাচদের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

বাকি সময় যুক্তরাষ্ট্র আক্রমণ চালালেও আর সুবিধা করতে পারেনি। ম্যাচে ১৭টি আক্রমণ করে ৮টি গোলমুখে শট করেও ওই ১ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় যুক্তরাষ্ট্রকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...