শনিবার, ২৫ জুলাই ২০২৬

পেকুয়ায় বনবিভাগের বেহাত ৪একর জমি উদ্ধার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ৪ একর বনবিভাগের জমি উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল পর্যন্ত অভিযানে মগনামা উপকূলীয় বিট কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরীর সহযোগিতায় এ জমি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মগনামা ইউপির ভোলাখাল বেড়িবাঁধ সংলগ্ন বি.এস সিট নং ৩ এবং ৪০৫৩ নং দাগের ৪ একর বনবিভাগের জমি দীর্ঘ বছর যাবৎ স্থানীয় কিছু প্রভাবশালীর দখলে ছিলো। এ নিয়ে বনবিভাগের কর্মকর্তারা বিভিন্ন সময় জমিগুলো উদ্ধার করার চেষ্টা করে আসলেও নানা প্রতিবন্ধকতার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ ৩রা ডিসেম্বর মগনামা উপকূলীয় বিট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরীর সার্বিক সহযোগিতা সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে ৪ একর জমি বনবিভাগের অধীনে নিয়ে আসা হয়।

মগনামা উপকূলীয় বিট কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মগনামা ভোলাখাল বেড়িবাঁধ সংলগ্ন এলাকার ৪০৫৩ নং দাগের বনবিভাগের ৪ একর জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিলো। সেই তথ্যের ভিত্তিতে আমরা জমির পরিমাপ করে বেদখলে থাকা ৪একর জমি বনবিভাগের আওতায় নিয়ে আসি।

মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, বিট কর্মকর্তার মাধ্যমে জানতে পারলাম দীর্ঘদিন ধরে বনবিভাগের কিছু জমি বেদখল অবস্থায় ছিলো। তিনি জমিগুলো উদ্ধারে আমার সহযোগিতা চাইলে আমি তাকে এ বিষয়ে সহযোগিতা করি। সর্বশেষ বনবিভাগের অভিযানে ৪একর সরকারি জমি উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামে এক হোটেল ব্যবসায়ী নিহত...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...