শনিবার, ২৫ জুলাই ২০২৬

শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার: জড়িত সন্দেহ আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

মহেশখালী উপজেলার মাতারবাড়ী হতে অপহৃত শিশু মাহিয়ার লাশ পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ডউয়্যাখালী এলাকা থেকে উদ্ধার করেছে  পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার  উজানটিয়া ডউয়্যাখালী মাছের ঘেরে স্থানীয় জেলেরা শিশু মাহিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম পেকুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে (৬) বছর বয়সি একটি শিশু কন্যার লাশ উদ্ধার করে বলে নিশ্চিত করেন।

মাহিয়া মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকার আয়াত উল্লাহর কন্যা সন্তান।

নিহত মাহিয়ার পিতা আয়াতুল্লাহ জানান, তার কাছ থেকে একজনে মোবাইলে মেয়ে ফেরৎ দিবে বলে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে আসছিল। সেই সূত্র ধরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করে। পুলিশ মোবাইল টেকিং এর মাধ্যমে সিকদার পাড়া থেকে জড়িত সন্দেহে নারী-পুরুষসহ দুইজনকে জিজ্ঞাসবাদের জন্য মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে করেছে। আটকের এক দিন পার হলে শিশুটির লাশও উদ্ধার হয়েছে।

জানা যায়, উপজেলার মাতারবাড়ী সাইরাডেইল গ্রামের আয়াত উল্লাহ’র কিশোরী কন্যা মাহিয়া বাড়ীর পাশের সাইরাডেইল সরকারী প্রাইমারী স্কুলে নিয়মিত একজন ছাত্রী। প্রতিদিনের মতো গত ৩০ নভেম্বর বুধবার সকালে স্কুলে গিয়ে বিকাল পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায় মা-বাবা সহ আত্বীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে হতাশ হয়ে যায়। পরদিন কিশোরীর পিতা মহেশখালী থানায় একটি জিড়ি করেন। এর সূত্র ধরে পুলিশ সম্ভাব্য স্থানে তল্লাশী । এ অবস্থায় শনিবার বিকালে পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ার উজানটিয়া ডউয়্যাখালী একটি চিংড়ি ঘেরে কিশোরীর সন্ধান মিলে । সন্ধান মিললে ও জীবিত উদ্ধার হয়নি। উদ্ধার হয়েছে ক্ষত বিক্ষত লাশ। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো মাতারবাড়ীতে চলছে শোকের মাতম।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ মোহাম্মদ হাসান পেকুয়া থানা কর্তৃক শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...