বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মিলল নিখোঁজ অটোরিকশা চালকের লাশ

জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি।

বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের নাডা বিলে পাওয়া গেছে নিঁখোজ সিএনজি অটোরিকশা চালক মো. হেলালের (৩৯) লাশ।

আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিলে একজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করেন। এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে তিনি নিখোঁজ হন।

নিহতের স্ত্রী নাজমা আকতার জানান, মো.হেলাল গত ২৯ নভেম্বর দুপুরে ঘরে ভাত খেয়ে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে বোয়ালখালী থানায় ৩০ নভেম্বর সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।

নিহত মো. হেলাল নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী জমাদার হাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন। তাঁর ২ছেলে ২মেয়ে রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, আমুচিয়া ইউনিয়নের একটি বিল থেকে নিখোঁজ চালক মো. হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটিতে পচন ধরে গেছে।

পরনে শাট ও প্যান্ট ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিশার মালিক মো. রাশেদকে আটক করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...