বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

‘খেলা হবে’- এটি কোনো রাজনৈতিক শ্লোগান হতে পারে না : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

খেলা হবে’- এটি কোনো রাজনৈতিক শ্লোগান হতে পারে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এ ধরনের শ্লোগানের ব্যবহার বন্ধ হওয়া উচিত বলেও মত দেন তিনি।

শনিবার আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হওয়ার মতো কর্মী নেই বলেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। দলটির বিশৃংখলা সৃষ্টির হীন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ১০ ডিসেম্বর বিএনপির অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার পরামর্শও দেন তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতার দল প্রথম খেলা হবে শ্লোগান দিয়ে কেন্দ্রে ক্ষমতাশীন বিজেপির বিরুদ্ধে নির্বাচনে জয়লাভ করে। সম্প্রতি আওয়ামী লীড় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায়ই বিএনপিকে উদ্দ্যেশ্য করে খেলা হবে বলে বক্তব্য দিয়ে আসছেন। আজ(শনিবার) ময়মনসিংহে আওয়ামী লীগের সমাবেশেও ওবায়দুল কাদের বক্তব্যের জন্য দাঁড়াতেই নেতা-কর্মীরা ‘খেলা হবে বলে’ স্লোগান দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।'সরকারের পক্ষ থেকে গুম-খুনের শিকার এবং...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক...