বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হন।

শনিবার ৩ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনা নিশ্চিত করে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, মুক্তারামপুর-ধরাভাঙ্গা সড়কে পিকআপ ভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার জের ধরে শনিবার ৩ ডিসেম্বর সকাল থেকে মুক্তারামপুর ও ধরাভাঙ্গা গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে ।সংঘর্ষের এক পর্যায়ে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা শীতল মিয়া (৫৫) গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদীর একটি হাসপাতালে মারা যান তিনি। ঘটনায় আহত বাকীদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...