বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

লন্ডনে বসে দেশ চালানোর সুযোগ নেই: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি খোলা মাঠে জনসভা করতে চায়। তাদের সোহরাওয়ার্দী উদ্যান দিলে হবে না, তাদের নাকি পল্টনে জনসভা করার সুযোগ দিতে হবে। পল্টন ময়দানে কেন তাদের জনসভা করতে হবে?

পারলে সোহরাওয়ার্দী উদ্যানে করে দেখান। তারা কি মনে করেছে- লন্ডনে বসে দেশ চালাবে? লন্ডনে বসে দেশ চালানোর সুযোগ নেই।

আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেশ সঠিক মানুষের হাতেই আছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেশ নিরাপদ না হলে, কারও হাতে নিরাপদ নয়।

সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৪ বছরে দেশে ধাপে ধাপে উন্নয়ন হয়েছে৷ এ উন্নয়ন আবার অনেকের সহ্য হচ্ছে না। বিশেষ করে করোনার সময় টিকার জন্য সরকার বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। অনেক দেশ যেখানে টিকা পায়নি, সেখানে বিনামূল্যে টিকা পেয়েছে আমাদের দেশের সাধারণ মানুষ।

ভূমিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। অনেক বছর এটি বাক্সবন্দি ছিল। পরে ২০০৯ সালে আবার এ সেবা চালু হয়।

এখন ফ্যাশন হয়ে গেছে, সর্দি-কাশি হলে ডাক্তারের কাছে চলে যাই। সামান্য পেট ব্যথায় আমরা সিঙ্গাপুর চলে যাই। কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। তারা যেন ভালো চিকিৎসা সেবা পায়। অ্যাপোলোর সঙ্গে চুক্তি করার ফলে এই হাসপাতালের সেবার মান আরও বাড়বে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের মানুষের মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে বিনিয়োগ বেড়েছে। মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে। এখন মানুষ স্বাস্থ্যসেবার জন্যও খরচ করতে চায়।

অ্যাপোলোর সঙ্গে ইম্পেরিয়াল হাসপাতালের চুক্তি হওয়ায় দেশে স্বাস্থ্যসেবার মান বাড়বে। টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবেশের পাশাপাশি সেবার মানের উন্নয়ন দরকার। যার সবকিছুই এ হাসপাতালে আছে। ইম্পেরিয়াল হাসপাতালে নার্সিং কলেজের পাশাপাশি মেডিক্যাল কলেজ স্থাপন করা হলে সেবা নিতে আসা রোগীরা আরও ভালো সেবা পাবে।

অনুষ্ঠানে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। পরে ভার্চুয়ালি যুক্ত হন ভারতের অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান ডা. প্রতাপ কুমার রেড্ডি ও কো-চেয়ারম্যান ডা. প্রীতা রেড্ডি।

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...