বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পর্তুগালকে হারিয়ে কান্নায় ভিজে শেষ ষোলোতে কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের মঞ্চে ‘এইচ’ গ্রুপ থেকে এক ম্যাচ আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল পর্তুগাল। আজ (২ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ছিল পর্তুগালের জন্য। অন্যদিকে পরের রাউন্ডে যেতে হলে অবশ্যই জিততে হতো দক্ষিণ কোরিয়াকে।

কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিয়েছে কোরিয়ানরা। এডুকেশন সিটি স্টেডিয়ামে রোনালদোর পর্তুগালকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে সন হিউং-মিনরা। এই জয়ে ‘এইচ’ গ্রুপে রোনালদোদের সঙ্গে শেষ ষোলোতে জায়গা করে নিলো কোরিয়ানরা।

এই গ্রুপের মধ্যে উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া দুই দলই সমান ৪ পয়েন্ট করে অর্জন করেছে। কেবল তাই নয় গোল ব্যবধানেও দুই দলই ছিল সমান শূন্যে।

তবে গ্রুপ পর্বের মধ্যে কোরিয়া ৪ গোল এবং উরুগুয়ে মোটে ২ গোল দিতে পারায় শেষ ষোলোতে জায়গা করে নেয় এশিয়ার দেশটি। শেষ ষোলোয় জায়গা করে নিতে পারায় মাঠেই কান্না শুরু করে কোরিয়ান ফুটবলাররা। পুরো মাঠজুড়ে উদযাপনও করেন কোরিয়ান ফুটবলাররা।

কাতারের আল জানোব স্টেডিয়ামে ম্যাচের ৫ম মিনিটে এদিন রিকার্দো হোর্তার দারুণ এক গোলে এগিয়ে যার পর্তুগাল। গোল হজম করে আক্রমণ করতে থাকে দক্ষিণ কোরিয়াও। তবে খেলায় সমতায় ফেরাতে দলটির অপেক্ষা করতে হয় ২৭তম মিনিট পর্যন্ত। গোল পরিশোধ করে ফেলেন কিম ইউং-ওন।

এরপর পুরো ম্যাচজুড়ে দুই দল একের পর এক আক্রমণের বান বইয়ে দেন। কিন্তু গোল যেন ধরা দিয়েও দিচ্ছিল না। অবশেষে জয়সূচক কোরিয়ার সৌভাগ্যের গোল আসে ম্যাচের ৯১তম মিনিটে।

কোরিয়ার পক্ষে গোলটি করেন হোয়াং হি-চ্যান। তবে এই গোলের পুরো কৃতিত্ব দেওয়া যায় সন হিউং মিনকে। পর্তুগালের ডি বক্সে এসে অসাধারণ পাস দেওয়ার আগে প্রায় ৭০ মিটার বল একাই টেনে নিয়ে আসেন কোরিয়ার এই তারকা ফুটবলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...