সোমবার, ৩ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী মানবিক বলে খালেদা জিয়াকে নিজঘরে থাকার ব্যবস্থা করেছেন: আ.জ.ম নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সরকার প্রধান নন। তিনি মানবতার মূর্ত প্রতীক। তিনি একজন মানবিক মানুষ। মানবিক বলেই তিনি সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাহী ক্ষমতা বলে নিজঘরে থাকার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়ার শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিতে সু-চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রীর প্রতি কি করেছিলেন। তার ছোট ছেলে কোকো যখন মারা যান তখন আমাদের নেত্রী কোকোকে শেষ বারের মতো দেখতে যান। কিন্তু বেগম খালেদা জিয়া ঘরের দরজা খোলেন নি। একজন রাজনৈতিক নেতা সবকিছুর বাইরে একজন মানুষ কিন্তু। মানুষের মনে মায়া, মমতা,স্নেহ, ভালবাসা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বেগম খালেদা জিয়া একজন মা হয়েও আরেক মায়ের ভালোবাসার গুরুত্ব দেননি। খালেদা জিয়ার এমন অনেক অমানবিক আচরণ দেশের মানুষের কাছে তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ করেছিল।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৪ আসনের সাংসদ দিদারুল আলম এমপি।

উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার মোর্শেদ কচির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এরশাদ মামুন কাউন্সিলর জহুরুল আলম জসিমের সঞ্চালনায় কর্মী সমাবেশে রফিকুল ইসলাম টিটু,শামীম আহমেদ সুমন, গোলাম মোস্তফা বাচ্চু,ওয়ালী মাহমুদ, ইলিয়াস খান, মুজিবুর রহমান শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...