সোমবার, ১০ আগস্ট ২০২৬

চুরির ৯ দিন পর মায়ের কোলে ফিরল শিশু, দম্পতিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় থেকে ১১ মাস বয়সের একটি শিশুকে চুরির ৯ দিন পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরির অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকালে আয়োজিত সংবাদ সম্মোলনে নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার ২ নম্বর চরদি ইউনিয়নের মান্নান হাওলাদারের ছেলে অপহরণকারী কাউসার হোসেন বাবু (২৮) এবং শিশুটি ২০ হাজার টাকায় কিনে নেয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব সদর থানার কালিপুর হাইস্কুল রোড় এলাকার দম্পতি গোলাম হোসেন (৩২) ও লাকি আক্তার (২৮)।

সহকারী কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম জানান, শিশুটির মা ফাতেমা খাতুন প্রকাশ রিমা (২২) স্বামীর সঙ্গে ঝগড়া করে ফাতেমা গত ২০ নভেম্বর চাকরির খোঁজে যশোর থেকে চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে পরিচিত কেউ না থাকায় তিনি পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে অবস্থান করছিলেন। সেখানে কাউসারের সঙ্গে ফাতেমার পরিচয় হয়। তিনি কাউসারকে চাকরির কথা বলেন। কাউসার নিজের মোবাইল নম্বর ফাতেমাকে দিয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে যায়। ২২ নভেম্বর অলঙ্কার মোড়ে আসেন তারা। ১১ মাস বয়সী মেয়ে শর্মিলীকে কোলে নিয়ে ঘোরানোর কথা বলে কাউসার এক পর্যায়ে সটকে পড়েন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কাউসার ফিরে না আসায় ফাতেমা এক ব্যক্তির মাধ্যমে তাকে (কাউসার) ফোন করেন। ফোনে কাউসার দ্রত আসার কথা বলে পরে মোবাইল বন্ধ করে দেয়।

তিনি আরও জানান, ঘটনার পর ফাতেমা কোন উপায় না দেখে যশোরে ফিরে যান। আটদিন পর বুধবার (৩০ নভেম্বর) সকালে ফাতেমা তার স্বজনদের নিয়ে পাহাড়তলী থানায় এসে অভিযোগ করেন। অভিযোগ পাবার ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় কাউসারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর কেরাণীগঞ্জে গোলাম হোসেন-লাকী দম্পতির হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে তাদেরও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার জানায়, শিশুটিকে নিয়ে নারায়নগঞ্জের ফতুল্লায় চলে গিয়েছিল সে। সেখানে কয়েকদিন রেখে তাকে ঢাকার কেরাণীগঞ্জে গোলাম হোসেন-লাকী দম্পতির কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এক হাজার টাকা অগ্রিম নিয়ে বাকি টাকা চুক্তি সম্পাদনের পর নেয়ার কথা ছিল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...