বুধবার, ১০ জুন ২০২৬

আগামী ১৫ দিন সারাদেশে পুলিশের বিশেষ অভিযান

চট্টগ্রাম নিউজ ডটকম

মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সারাদেশে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের এ অভিযান চালাতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে আরও বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...

কাপ্তাই হ্রদে সাঁতর কাটতে নেমে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও...