বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামে সাড়ে পাঁচ লাখ নতুন ভোটার নিবন্ধিত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে সাড়ে পাঁচ লাখ লোক নতুন করে নিবন্ধিত হয়েছেন।

আজ বুধবার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম।

তিনি জানান, জেলার বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ উপজেলায় ১৫ শতাংশের বেশি মানুষ নিবন্ধন করেছেন। এরপরই রয়েছে আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলা। দক্ষিণ চট্টগ্রামের এসব উপজেলায় ১১-১২ শতাংশ লোক ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধিত হয়েছেন। অথচ এ অঞ্চলসমূহকে রোহিঙ্গা নাগরিকদের কারণে লাল তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে নগরীর পাঁচলাইশ এলাকায় নিবন্ধিত লোকের সংখ্যা বেশি হলেও কোতোয়ালী ও ডবলমুরিং থানা এলাকায় নিবন্ধনের হার ৫ শতাংশ। যেখানে ইসি নিবন্ধনের পরিকল্পনা করেছে সাড়ে ৭ শতাংশ।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের তথ্য মতে, চট্টগ্রাম জেলা ও নগরীতে হালনাগাদ কর্মসূচিতে ৫ লাখ ৪২ হাজার ৭৪৪ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে ১৮ বছর বয়সী ভোটার অন্তর্ভুক্ত ছাড়াও ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদেরও তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলেই ভোটার হিসেবে গণ্য হবেন তারা।

মো. কামরুল আলম বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। আগামী বছরের ২ জানুয়ারি হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার ভুল-ত্রুটি ও অসঙ্গতি সংশোধনের পর ২ মার্চ ভোটার দিবসে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এরপর তথ্য যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। কমিশন সেই তথ্য-উপাত্ত পুনরায় যাচাই করে নির্বাচন কমিশনের সার্ভারে অপলোড করবে।

ইসির নিবন্ধিত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, সবচেয়ে বেশি ১৫ দশমিক ৩৫ শতাংশ নাগরিক নিবন্ধন করেছে বাঁশখালীতে। এরপর রয়েছে সাতকানিয়ায় ১২ দশমিক ৩৯ শতাংশ, আনোয়ারায় ১২ দশমিক ২৫ শতাংশ, চন্দনাইশে ১১ দশমিক ৯৫, রাঙ্গুনিয়ায় ১১ দশমিক ৮২, লোহাগাড়ায় ১১ দশমিক ৫২ ও নগরীর পাঁচলাইশে ১১ দশমিক ৯৪ শতাংশ। সবচেয়ে কম সংখ্যক লোক নিবন্ধন করেছেন নগরীর কোতোয়ালী ও ডবলমুরিংয়ে। কোতোয়ালীতে ৫ দশমিক ৫২, ডবলমুরিংয়ে ৫ দশমিক ৫১ ও পাহাড়তলীতে ৬ দশমিক ১০ শতাংশ মানুষ নিবন্ধন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...