বুধবার, ১০ জুন ২০২৬

হাওয়া ভবন থেকে সৃষ্টি কসাই বাহিনীকে বিচারের কাটগড়ায় দাঁড়াতে হবে: শিক্ষা উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, হাওয়া ভবন থেকে সৃষ্টি কসাই বাহিনীকে অচিরেই বিচারের কাটগড়ায় দাঁড়াতে হবে। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করে সারাদেশে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার জন্য চক্রান্ত শুরু করে। খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমানের প্রত্যক্ষ মদদে সারা দেশে ছাত্রলীগ যুবলীগের অসংখ্য দক্ষ সংগঠককে বেছে বেছে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক মহিম উদ্দিনকে বিদেশ থেকে কৌশলে ডেকে এনে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে হাওয়া ভবন থেকে সৃষ্টি কসাই বাহিনী। এই কসাই বাহিনীর নেপথ্যে যারা ছিল তাদেরকে অচিরেই বিচারের কাটগড়ায় দাঁড়াতে হবে। মহিমের হত্যার সাথে সরাসরি সম্পৃক্তদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও ওমরগণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দিন মহিমের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় ঢাকা থেকে ভার্চায়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দিন মহিমের ১৮তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শহীদ মহিম স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকল কর্মসূচির মধ্যে ছিল গতকাল রাত ১২ টায় নগরীর গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন মহিম উদ্দিন মহিমের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, জিইসি মোড়স্থ রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও জিয়াফত।

আলোচনা সভা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন আবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যাস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান ও সাবেক ছাত্রনেতা অশোক চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমের বড় ভাই গিয়াস উদ্দিন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সরওয়ার মোর্শেদ কচি, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ সুমন, ফরিদ উদ্দিন ফরহাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন, ভিপি ইউনুস, জসিম উদ্দিন খোন্দকার, নাজমুল আহসান, বিপ্লব মিত্র, কেন্দ্রীয় যুব লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাসান মনসুর, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. সাঈদ সুমন, হাবিব উল্লাহ নাহিদ, শহীদুল ইসলাম শামিম, আসহাব রসূল চৌধুরী জাহেদ, নেছার আহমদ, আছিফুর রহমান মুন্না, রাজিব দত্ত রিংকু, ফারুকুল ইসলাম অঙ্কুর, আব্দুল জলিল বাহাদুর, কাজী আলমগীর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, শওকত উল্লাহ সোহেল, গোলাম ফোরকান, ওয়ালিদ মিল্টন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক উপ-কমিটির সদস্য ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু, অসীম বণিক, নুরুল আলম মিয়া, ফজলুল কবির সোহেল, ফখরুল আলম রিপন, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আলী আবরাহা দুলাল, কাউন্সিলর এসরারুল হক এসরাল, কাউন্সিলর মোবারক আলী, রাশেদুল আজিম রাসেল, হাজী ইব্রাহিম, ওসমান গণি আলমগীর, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, হাবিবুর রহমান তারেক, মোসলেহ উদ্দিন আহমদ শিবলী, ইলিয়াছ উদ্দিন, কফিল উদ্দিন আহমদ, অমল কৃষ্ণ নাথ টুটুল, হাসানুজ্জামান টিপু, ফরিদুল আলম, হামিদুর রহমান সাকিব, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, সাবের আহমদ, মোঃ সেলিম, আদনান মাহফুজ সজিব, এরশাদ হোসেন মনি, সাজ্জাদ হোসেন, ইঞ্জিনিয়ার শিবলী সাদিক সোহেল, এপোলো বড়–য়া, সোহেল ইমরান, বিপ্লব দত্ত, বখতেয়ার উদ্দিন, সায়েদ রহিম, এস.এম. মবিনুল হক মনিরাজ, আব্দুল করিম, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছির আরাফাত কচি, একরামুল হক রাসেল, ফররুক আহমদ পাভেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, নগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কবির আহমদ, মিন্টু কুমার দে, আবুল মনসুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরণের সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। তারা এদেশে অবস্থিত বিদেশী দুতাভাষগুলোতে ধর্ণা দিয়ে সরকারের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচারে লিপ্ত রয়েছে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশী বিদেশী বিভিন্ন সংস্থা গোষ্ঠী চক্রান্ত ও ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। এসকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সচেতন থেকে রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

প্রধান অতিথি ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক ফটোগ্রাউন্ড মাঠে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফর করার জন্য ছাত্রলীগ যুবলীগ সহ চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ব আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...