শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

নয়ন শীল

নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশসহ ১০ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এবং আটটি নৌযান সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ হতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

রবিবার ২৭ নভেম্বর ২২ ইং একই দাবিতে কার্গো বাল্কহেড নৌ শ্রমিক ঐক্যজোটও ভোর ৬ টা হতে অনির্দিষ্ট কর্মবিরতি শুরু করেছে।

দশ দফা দাবিতে শনিবার ২৬ নভেম্বর মধ্যরাত থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল। ধর্মঘটে লাইটার জাহাজ শ্রমিকরা নৌপথে
পণ্য পরিবহন বন্ধ রাখায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দেশের সব নৌঘাট মিলে প্রায় আড়াই হাজার জাহাজে প্রায় সাড়ে ৯ লাখ টন পণ্য আটকে থাকার পাশাপাশি কয়েকটি নৌবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

ধর্মঘটের বিষয়ে আন্দোলনকারীরা বলছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। ধর্মঘটে দেশের অভ্যন্তরীণ নৌ চলাচলের মূল কেন্দ্র ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল যাত্রীশূন্য হয়ে পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

আরও পড়ুন

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...