বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সোনার বাংলা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ‘সোনার বাংলা’ গড়তে শপথ নিয়েছিলেন।

তিনি শুরু করছিলেন, কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাঁকে সপরিবারে হত‍্যা করার কারণে সেটি হয়নি। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ সোনার বাংলা হয়েছে।

এ সোনার বাংলাকে আবার খান খান করে দিতে চায় স্বাধীনতা বিরোধীরা। আমরা সেটা হতে দিব না। আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকব। জনগণ আমাদের শক্তি। আমরা বিদেশীদের কাছে যাব না। আপনারা ঐক‍্যবদ্ধ থাকবেন- বিভ্রান্তকারি, চোর, লুটেরা, খুনিদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।

রবিবার (২৭ নভেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী মির্জ ফখরুলদের কাজ হচ্ছে দেশের মধ‍্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা; দেশের মধ‍্যে একটা আতংক তৈরি করা। ক্ষোভ তৈরি করা।

তিনি আরও বলেন, দেশের মানুষের মধ‍্যে কোন ক্ষোভ নাই। তারা ভাল আছে। ক্ষোভ আছে বিএনপির মধ‍্যে। তাদের ক্ষোভ হলো- বাংলাদেশে লুটতরাজ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে পদ্মা সেতু হয়। বাংলাদেশে রেললাইন হচ্ছে। নতুন নতুন রেলগাড়ি চলছে। নতুন নতুন জাহাজ আসছে। নতুন নতুন বিমান আসছে। সড়ক হচ্ছে। ব্রিজ হচ্ছে।

প্রধানমন্ত্রী একদিনে ১০০টি ব্রিজ উদ্বোধন করেছেন। তারপরেও তারা বলছে দেশ ভাল নাই। এদের ক্ষোভটা হচ্ছে দেশে চুরি চামারি বন্ধ হয়ে গেছে। তাদের যে চোর, দুর্নীতিবাজ, মানিলন্ডার বিদেশে টাকা পাচার করেছে। আদালতে প্রমাণিত হয়েছে।

আমেরিকার এফবিআই’র লোক এসে সাক্ষী দিয়ে গেছে যে, সে টাকা পাচার করেছে। দেশের টাকা চুরি কইরা লুটপাট কইরা নিয়ে গেল সে হচ্ছে চোরের নায়ক। দেশের নায়ক নয়? তারেক হচ্ছে চোরের নায়ক, খুনি, ডাকাত, সন্ত্রাসী ও জঙ্গিদের গডফাদার। তাকে বানাইছে নেতা।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশ ভাল চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ভাল চালাচ্ছেন। করোনা মহামারী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইত‍্যাদি সংকট মোকাবেলা করছি। দেশ ভালভাবে চলছে। বিএনপি একটা গোলযোগ লাগাতে চায়। তারা ঢাকায় মহাসমাবেশ করতে চায়। তাদের কথায় ৫০লাখ মানুষ হবে।

আনুক আমাদের আপত্তি নাই। কিন্তু রাস্তা বন্ধ করে কেন? তারা ঢাকা শহর অচল করতে চায়। যান চলাচল বন্ধ করে দিতে চায়। দেশে বিশৃঙ্খলা তৈরি হয়- এ ধরণের মতলব নিয়ে তারা রাজনীতি করছে। ‘অনেকে বলছে- বাংলাদেশের অর্থনীতি ভেঙে পরছে, বাংলাদেশ নাকি অচল হয়ে গেছ। বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। অন্ধকারে চলে গেছে।’

প্রতিমন্ত্রী বলেন, যদি বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যায়, অন্ধকারে চলে যায়, সবকিছু বিপর্যস্ত হয়ে যায়-তাহলে শীত আসার আগেই শীতার্তদের জন‍্য কম্বল পাঠানো সম্ভব! তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলের একটি টিউবের নির্মাণ কাজ সমাপ্তি হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ‍্যে এরকম টানেল নাই। অর্থনীতি যদি ভেঙ্গে পড়ে তাহলে এরূপ টানেল হয়?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ মানবিক প্রধানমন্ত্রী। তিনি শীত আসার শুরুতেই শীতার্ত মানুষের জন‍্য উন্নত মানসম্পন্ন কম্বল পাঠিয়ে দিয়েছেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন পৌর মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন ও সাধারণ সম্পাদক আফছার আলী।

প্রতিমন্ত্রী এর আগে বিরল উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...