রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে কলেজছাত্র হত্যা: ২৪ বছর পর ২ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় কলেজছাত্র মাসুদ চৌধুরীকে ২৪ বছর আগে গুলি করে হত্যার ঘটনায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া অনুপ মল্লিক নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রবিবার (২৭ নভেম্বর) সকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হল- মো. রফিক ও আজিম উদ্দিন আহমেদ রাজা।

আদালত সূত্রে জানা গেছে, চন্দনপুরা দারুল উলুম মাদরাসার সামনে ১৯৯৮ সালের ১৬ নভেম্বর কলেজছাত্র মাসুদ চৌধুরীকে তার বাড়ির সামনে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন মাসুদের চাচা হারুন চৌধুরী। পুলিশ তদন্তে তিনজনকে আসামি করে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে আব্দুল হালিম নামে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগপত্রে ২৩ জনকে সাক্ষী করা হলেও আদালতে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

অতিরিক্ত মহানগর পিপি নোমান চৌধুরী বলেন, চন্দনপুরায় কলেজছাত্র মাসুদ চৌধুরীকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রফিক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আজিম উদ্দিন পলাতক এবং অনুপ মল্লিক জামিনে আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...