রবিবার, ৯ আগস্ট ২০২৬

টগবগে স্পেনের সামনে জার্মানির টিকে থাকার লড়াই

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে আজ জার্মানির প্রতিপক্ষ দারুন ফর্মে থাকা স্পেন। এ ম্যাচে হারলেই ছিটকে যাবে জার্মানরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

রাত ১০টায় ক্রোশিয়ার প্রতিপক্ষ কানাডা। আর সন্ধ্যা ৭টায় খেলবে বেলজিয়াম ও মরক্কো। দিনের প্রথম ম্যাচ বিকাল ৪টায় কোস্টারিকার বিপক্ষে লড়বে জাপান।

বিশ্বকাপ শুরুর আগে ই-গ্রুপে ফেভারিট ধরা হচ্ছিল স্পেন ও জার্মানিকে। তবে, প্রথম ম্যাচ হারের পর বিদায় নেয়ার শঙ্কায় জার্মানরা। আর কোস্টারিকাকে ৭ গোলে বিধ্বস্ত করে শক্তি জানান দিয়েছে স্পেন।

এ পর্যন্ত একরাবই বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চার বার, সবশেষ ২০১৪ সালে। দুই দলের সবশেষ সাক্ষাতে ২০২০ সালে উয়েফা নেশন্স লিগের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারায় স্পেন।

এ ম্যাচে জয় পেলে শেষ ষোলো নিশ্চিত হবে স্পেনের। সেক্ষেত্রে জাপান যদি কোস্টারিকার বিপক্ষে ড্রও করতে পারে, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে জার্মানিকে।

এদিকে, এফ গ্রুপে লড়বে ক্রোয়েশিয়া ও কানাডা। নিজেদের প্রথম ম্যাচে মরোক্কোর সঙ্গে ড্র করে ক্রোয়েশিয়া পয়েন্ট পেলেও বেলজিয়ামের কাছে হেরেছে কানাডা। টিকে থাকতে জয়েই চোখ রাখছে কানাডা।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে এবার বেলজিয়ামের প্রতিপক্ষ মরোক্কো। এফ গ্রুপে টেবিলের শীর্ষে বেলজিয়াম। জয়ের ছন্দেই মরোক্কোকে হারাতে চায় রর্বেতো মার্টিনেজের শিষ্যরা।

দিনের প্রথম ম্যাচে লড়বে কোস্টারিকা ও জাপান। জার্মানিকে হারিয়ে চমকে দেয়া জাপান দারুণ ফর্মে। দ্বিতীয় রাউন্ডে যেতে কোস্টারিকার বিপক্ষে জয়কেই পাখির চোখ করেছে জাপান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...