বুধবার, ১০ জুন ২০২৬

আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য নতুন প্রজন্মের জানা প্রয়োজন: বলী খেলায় তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের জানা প্রয়োজন এবং সে জন্যই ঢাকায় জব্বারের বলী খেলা আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে শারিরীক শিক্ষা কলেজ প্রাঙ্গণে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র বাষিক মেলা ও মেজবানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে বলী খেলা উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন হিরোর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

এ দিন সকালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের ভৌতকর্ম সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে প্রধানমন্ত্রীর যোগদানের সময় চট্টগ্রামের পতেঙ্গায় উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ। দুপুরে বিমানযোগে ঢাকা ফিরে নিজ জেলার সমিতির অনুষ্ঠানে যোগ দেন তিনি।

চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনকে জোরদার করতে আব্দুল জব্বার সওদাগর চট্টগ্রামে বলী খেলা চালু করেন। তখন থেকে এই জব্বারের বলী খেলা চট্টগ্রামের ইতিহাসের অংশ হিসেবে প্রসিদ্ধ।

মন্ত্রী এ সময় তার গত বছরের অনুরোধে এবার মেজবানের পাশাপাশি বলী খেলা আয়োজনের জন্য সমিতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যকে ঢাকায় আরো পারিচিত করেছেন। তিনি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বলীদেরও ধন্যবাদ জানান এবং বাল্যকালে বলী খেলা ও গরুর লড়াই দেখার স্মৃতিচারণ করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মেজবানের মতো বলী খেলাও চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতির অংশ। ভবিষ্যতে বড় জায়গা পেলে আমরা গরুর লড়াইও আয়োজন করবো।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্তান ড. হাছান মাহমুদ বক্তৃতায় চাটগাঁ ভাষায় তার মেজবানপ্রীতি তুলে ধরে বলেন, ‘আই সারা বছর মেজবানের লাই অপেক্ষা করি। আইজ তেমন কিছু ন’ খাই। চাটগাঁয় বঙ্গবন্ধু টানেলের ভৌতকর্ম সমাপ্তিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষের নাশতাও ন’ খাই এই মেজবানের লাই।’

পরে মন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলায় চট্টগ্রামের চকোরিয়ার জীবন বলী চ্যাম্পিয়ন হন। মেজবান ও মেলা উপলক্ষে অনুষ্ঠানস্থলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল...

৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনায় স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার জেরে প্রধান আসামি নাঈমের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক...