বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রামে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাজ সাজ রব পড়ে গেছে চট্টগ্রাম জেলা ও নগরজুড়ে। বর্তমানে প্রতিটি জায়গায় দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজে বিরাজ করছে।

আওয়ামী লীগ নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর জনসমাবেশে অংশ নিতে পুরো বিভাগ থেকে ১০ লাখ মানুষ সমাবেত হবেন।

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সমাবেশ স্থল পলোগ্রাউন্ড ঘিরে হাজার হাজার ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ভরে উঠেছে। এছাড়া নগরী জুড়ে নির্মিত হচ্ছে শত শত তোড়ন।

টাইগার পাসের সিম্বলিক বাঘের স্থাপত্যে নতুন রঙ হয়েছে। নগরীর সব ভাঙা সড়ক রাতারাতি সংস্কার হয়ে মশৃন করা হয়েছে। রঙে আর স্বাগত বাণিতে চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার ও বহদ্দারহাট ফ্লাইওভারকে সাজিয়ে তোলা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর আগমন বার্তা জানান দিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা প্রতিদিন শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি তারা পথসভা করছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে বড় মহাসমাবেশে ভাষণ দেবেন। এই কারণে সমগ্র চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরীকে সাজিয়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশন। নতুন করে রঙ করা হয়েছে নগরীর প্রধান ও বড় দুই ফ্লাইওভার, নগরীর প্রতিটি সড়ক ডিভাইডার, সরকদ্বীপসমূহ নান্দনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সড়কের কোথাও ভাঙা বা খানা-খন্দক থাকলে সেগুলো সংস্কার করে নতুন করে তোলা হচ্ছে। পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশকে ঘিরে সমগ্র চট্টগ্রাম এখন উ’ৎসবের নগরীতে পরিণত হয়েছে। নগরীর ৪৪টি ওয়ার্ড থেকেই ২ লাখের বেশি নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দেবেন।

এছাড়া নগরীর বাইরে চট্টগ্রামের সবগুলো উপজেলা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকেও লাখ লাখ নেতা-কর্মী পলোগ্রাউন্ডের মহাসমাবেশে উপস্থিত হবেন।’

এদিকে নগরীর পলোগ্রাউন্ড মাঠে নৌকার আদলে ৭ ফুট উচ্চতার ১৬০ ফুট দীর্ঘ সুবিশাল নান্দনিক মঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কয়েকশ শ্রমিক রাত-দিন কাজ করে পরিছন্ন ও সংস্কার করেছে পুরো পলোগ্রাউন্ড মাঠের চারপাশ। পলোগ্রাউন্ড মাঠের বাইরেও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারে দুই শতাধিক মাইক লাগানো হবে।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা মঞ্চ তৈরিসহ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনের সার্বিক প্রস্তুতি তদারকি করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...