বুধবার, ১০ জুন ২০২৬

পাঁচলাইশে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা, স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে পারিবারিক কলহের জেরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে পাঁচলাইশ থানার নাজিরপাড়া নিজাম কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৪৫) নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকার আলী হোসেনের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলার কর্মকর্তা ছিলেন। নগরের নাজিরপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, আব্দুল মান্নানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী নগরের নাজিরপাড়ায় বসবাস করেন। দ্বিতীয় স্ত্রী নিয়ে মান্নান ফটিকছড়িতে গ্রামের বাড়িতে থাকেন। মাঝে মাঝে প্রথম স্ত্রীর বাসায় আসেন। দ্বিতীয় বিয়ের পর থেকে মান্নান প্রথম স্ত্রীর ভরণপোষণ প্রায় বন্ধ করে দেন। বুধবার মান্নান তার অসুস্থ ভগ্নিপতিকে নিয়ে প্রথম স্ত্রী খাদিজার বাসায় আসেন। সেখানে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। বুধবার রাতে ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে খাদিজা কম্বল দিয়ে স্বামী মান্নানের মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে মান্নানের মৃত্যু হয় বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, প্রতিবেশিরা খাদিজার ঘর থেকে গোঙানির শব্দ শুনে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে মান্নানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে খাদিজাকে আটক করা হয়েছে। খুন করার বিষয়টি তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ঘটনার সময় খাদিজার ছেলে ও মান্নানের ভগ্নিপতি একই বাসার আরেকটি কক্ষে ঘুমাচ্ছিলেন। এ বিষয়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...