বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামসহ ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রদবদল হওয়া জেলা প্রশাসকরা হলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লায়, জয়পুরহাটের শরিফুল ইসলামকে পটুয়াখালীতে, বরিশালের জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইলে, সুনামগঞ্জের জাহাঙ্গীর হায়দারকে বরিশালে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সুনামগঞ্জে, নীলফামারীর খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রামে, অর্থবিভাগের উপসচিব মোহাম্মদ সাইদুল আরিফকে কুড়িগ্রামে, রাজশাহীর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ড. চিত্রলেখা নাজনীনকে রংপুরে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিরাজগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুমকে ঝালকাঠিতে, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব কামরুল আহসান তালুকদারকে ফরিদপুরে, খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব সহিদুজ্জামানকে খাগড়াছড়িতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলামকে বগুড়ায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পঙ্কজ ঘোষকে নীলফামারীতে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্যাহকে লালমনিরহাটে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহম্মদ শাহীন ইমরানকে কক্সবাজারে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাটে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরায় বদলি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল...

৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনায় স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার জেরে প্রধান আসামি নাঈমের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক...