বুধবার, ১০ জুন ২০২৬

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল জাপান

স্পোর্টস ডেস্ক

সৌদি আরবের পর কাতার বিশ্বকাপে আরও এক অঘটনের জন্ম দিল জাপান। কাতার বিশ্বকাপের চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়ার পরাশক্তি জাপানের কাছে ২ গোলে হেরেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

বুধবার বাংলাদেশ সময় রাত ৭টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দুদল।

এ ম্যাচে দ্বিতীর্ধে নেমে চমক দেখায় জাপান। ম্যাচের ৭৫ ও ৮৩ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় জাপান। দুই ফরওয়ার্ড রিৎসু দোয়ান ও টাকুমা সিট গোল দুটি করেন।

এর আগে ম্যাচের শুরুতে ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল পায় জার্মানি। এ সময়ের মধ্যে জাপান শিবিরে ৭টি শট নেয় জার্মানি এর মধ্যে দুটি ছিল অন টার্গেট। মাঠে জার্মান দাপটে ম্যাচের ৩৩ মিনিটে একটি শটও নিতে পারেনি জাপান।

তখন প্রথমার্ধের অতিরিক্ত ৫ মিনিটের মাথায় জাপানের জালের আরেকটি বল পাঠালেও অফসাইডের খড়গে বাতিল হয়ে যায় গোলটি। কাই হাভার্টেজ অফসাইড হলে ব্যার্থ হয় জার্মান ফরওয়ার্ড সার্জে গ্নাব্রের চেষ্টা। ভিআর সিদ্ধান্তে গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি। এতে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।

দ্বিতীর্ধে নেমেই একে চমক দেখাতে থাকে জাপান। পুরো ম্যাচের ২৬ ভাগ সময় জাপানের নিয়ন্ত্রণে থাকে বল, এর মধ্যেই বাজিমাত করে এশিয়ার শক্তিধর এ দেশটি। পুরো ম্যাচে মোট ১২টি শট নেয় জাপান। এর মধ্যে ৪টি ছিল অন শট। আর এতেই জার্মানদের ঠেকিয়ে দেয় জাপানি দুই ফরওয়ার্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...