বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দুর্দান্ত শুরু ফ্রান্সের

ক্রীড়া প্রতিবেদক

কাতারের আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে মঙ্গলবার ‘ডি’ গ্রুপের অস্ট্রেলিয়া-ফ্রান্সের মধ্যকার ম্যাচটি ৪-১ জিতেছে দিদিয়ে দেশমের দল।

শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা টানেন রাবিও। এরপর জিরুদের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধে এমবাপে ব্যবধান বাড়ানোর পর শেষ গোলটি করেন জিরুদ।

শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ অনেক এগিয়ে থাকলেও আগের দিন প্রত্যয়ী কণ্ঠে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্ট্রেলিয়া গোলরক্ষক ম্যাট রায়ান। মাঠে নেমে শুরুটাও তারা করে আত্মবিশ্বাসী।

ম্যাচের শুরুর দিকেই গোল করে অসাধারণ কিছুর আশা জাগাল অস্ট্রেলিয়া। তবে তারকাসমৃদ্ধ ফ্রান্স আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল করে তুলল।

জোড়া গোলে কিংবদন্তি থিয়েরির অঁরির পাশে বসলেন অলিভিয়ে জিরুদ। আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে-আঁদ্রিও রাবিওরা। দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত শুরু পেল ফরাসিরা।

২৪ বছরে ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ অভিষেকে গোল করলেন ও করালেন রাবিও। এর আগে সবশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন সাবেক ফরোয়ার্ড ক্রিস্তোফ, ১৯৯৮ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অস্ট্রেলিয়া দারুণ এক আক্রমণে এগিয়ে যায় নবম মিনিটে। ডান দিক থেকে ডি-বক্সে ম্যাথু লেকির বিপজ্জনক জায়গায় বাড়ানো বল প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলটি করেন ক্রেইড গুডউইন।

এবারের বিশ্বকাপে এটাই সবচেয়ে দ্রুততম গোল। দিনের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লিওনেল মেসির দশম মিনিটের গোলকে পেছনে ফেললেন গুডউইন।

পিছিয়ে পড়ে চাপ বাড়ায় ফ্রান্স। সাফল্য মেলে ২৭তম মিনিটে। থিও এরনঁদেজের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে হেডে সমতা টানেন ইউভেন্তুস মিডফিল্ডার রাবিও।

জাতীয় দলের হয়ে প্রথম ২৭ ম্যাচে মাত্র একটি গোল করা রাবিও এই নিয়ে সবশেষ তিন ম্যাচে করলেন দুটি।

এরপর আরও চাপ বাড়ায় ফ্রান্স। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...