বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাউজানে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ৪৬ ভরি স্বর্ণ, ৩০ লাখ টাকাসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ীসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৬ ভরি স্বর্ণালংকার এবং স্বর্ণবিক্রির ৩০ লাখ টাকা।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মুসা, সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল, খোরশেদুল আলম, সাজ্জাদ হোসেন, মো. বাপ্পি, সজল শীল, মো. ইদ্রিস প্রকাশ কাজল ও বিপ্লব চন্দ্র সাহা।

বিষয়টি নিশ্চিত করেছন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী দুবাই থেকে দেশে আসেন। পরদিন রাতে স্ব-পরিবারে তিনি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান। ঘরে রেখে যান তার বয়স্ক বাবাকে। এই সুযোগে গভীর রাতে ডাকাতরা তার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই তার বাবার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে চেপে ধরে প্রাণনাশের হুমকি দেয়। পরে আলমারিতে থাকা ৭০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা ও ৫টি মোবাইল ও একটি ট্যাব নিয়ে যায়। ভোর ৪টা পর্যন্ত তারা ওই বাড়িতে ডাকাতি করে। এ ঘটনায় গত ৯ নভেম্বর সরোয়ার চৌধুরী রাউজান থানায় মামলা দায়ের করেন। এছাড়া তিনি আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাবের কাছেও লিখিত আবদেন করেন।

তিনি আরও বলেন, তার আবেদনের পর এ ঘটনায় র‌্যাব অভিযান শুরু করে। গতকাল সোমবার বিকেলে রাউজান থানাধীন দক্ষিণ গহিরা সিবের ঘাট এলাকার একটি বাসা থেকে ডাকাতির মূলহোতা মুসাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার বিক্রির টাকাসহ মোট ৬ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- গহিরার উত্তর-পূর্ব কোতোয়ালী ঘোনা দলই এলাকার একটি বাড়ি থেকে সাইদুল ইসলাম প্রকাশ সাইফুলকে গ্রেপ্তার করা হয়। ফের তাদের দুইজনের দেওয়া তথ্যমতে- আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে গ্রিল কাটার, ছোরা, টর্চ লাইটসহ ৪৬ ভরি স্বর্ণালঙ্কার, কয়েন এবং ডাকাতি হওয়া স্বর্ণ বিক্রির ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির মালামাল গ্রহণকারী স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব চন্দ্র সাহাকে তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ডাকাতরি ঘটনার কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...